ভীষ্মদেব সূত্রধরের 'দেহ বিভাগ' থেকে পাঁচটি কবিতা

Five poems from 'Deho Bibhag' (Division of the Body) by Bhishmadev Sutradhar



প্রেম


আগুনের মতো বরফের কুচি,

পায়ে অস্ত্র বেঁধে অন্ধ বলি।

এমন করে তো

প্রেম নিষ্ফলা,

প্রেম রজঃস্বলা,

গর্ভপাতক।



ঘাতক


ফুলের পরাগদণ্ড,

বেয়োনেটের গুজব

পাপড়িগুলো দল বেঁধে

বেঁচে দিচ্ছে ঘ্রাণ—

ভ্রমরের ঔরসে ফোটে

তবু গোলাপি লিলি।




ঝিল্লি


অবিচ্ছেদ্য কণা কোষের,

হাত উঠোলেই বুলেট ভাবে।

আর বুলেটে চুমু খেয়ে

ঠোঁট লাগে পানসে।




পোকা খেঁকো


আগুনরঙের ছাই,

ফুলকি কণা দিয়েই

জ্বালাব দেহের শহর,

উথলে উঠবে দুধফেনা লহর।


আটকে দেখো পুরো দেশ,

পোকার মতো উড়ে যাবে

আগুনের ভেতর।




নরম দ্রোহ


যেখানে উত্থান পরস্পর সঙ্গহীন,

কোনো দুয়ারেই হলুদ বাটা শোক

ফেরে না কাজল চোখে।

উষ্মার অবাধ প্রবেশ।


মানি না, তাই ছত্রভঙ্গ হয়ে

নেতিয়ে পড়ে শহর শরীর।


Post a Comment

0 Comments