বগুড়ায় বন্ধন শিল্পী গোষ্ঠীর নজরুল বর্ষ উদযাপন

 

Nazrul Year Celebration by Bandhan Shilpi Gosthi in Bogura

বন্ধন শিল্পী গোষ্ঠী বগুড়ার আ‌য়োজ‌নে নজরুল বর্ষ উপলক্ষে খেলিছ এ বিশ্ব লয়ে শি‌রোনা‌মে নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

গত ২ অক্টোবর শুক্রবার রা‌তে বগুড়া শহীদ টিটু মিলনায়তন সংলগ্ন রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনু‌ষ্ঠিত অন‌ুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাস বগুড়া এর আহবায়ক মোঃ ওয়াহিদ মুরাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা জসাস বগুড়ার যুগ্ম আহবায়ক মোঃ জামাল পাশা রানা, সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ আসাদ হোসেন, নান্দনিক নাট্যদল বগুড়ার সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, জাসাস সদর উপজেলার আহ্বায়ক হেলাল উদ্দিন, শহর জাসাসের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম জুন, সদস্য সচিব শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি । স্বাগত বক্তব‌্য রা‌খেন ও সংগীতা অনুষ্ঠান পরিচালনা ক‌রেন বন্ধন শিল্পী গোষ্ঠী বগুড়ার সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম।অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন বগুড়া শব্দকথন সা‌হিত‌্য আস‌রের সাধারণ সম্পাদক সাংবা‌দিক এইচ আলিম।অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী রুপা, অ‌দি‌তি, সামাইরা, বানী, সু‌ফিয়া, আব্দুস সালামসহ অন‌্যান‌্য শিল্পীবৃন্দ।

Post a Comment

0 Comments