রিজভী হাসনাত এর 'আকাঙ্খা' ও অন্যান্য পাঁচটি কবিতা

'Akankha' and Five Other Poems by Rizvi Hasnat



বন্ধু


বৃষ্টি হচ্ছে। রাত ভর।বসে বসে শব্দ শুনছি।শুনছি মহাকাশে দানা বাধা কবিতার ডাক।কেমন করে বৃষ্টি হয়ে ঝরছে।ফেরার পথে দেখি মেহেন্দি গাছ টা ভিজে টুইটুম্বুর। দু টো চড়ুই কে দেখেছি আমাদের চিলেকোঠা য় লুটু পুটু হয়ে দাড়িয়ে আছে মুখ গুজে।মনে হয় ভিজে গেছে, মনে হয় ওরা খুউব কাছের বন্ধু।





একাকীত্ব


কত জনের কত কথা রেখেছি

শত নদী পাড়ি।দিয়েছি

তুমুল ঢেউয়ে

অথচ কেউ আমায় কথা দেয় নি

বাবা মাযের রেখে যাওয়া পুরোনো বাড়ির ছাদে মুঠ ভরে ধান,আর গম ছিটিাই

শয়ে শয়ে  কবুতর আসে,হাতের তালুতে বসে,চুমু খায়

 বয়স হল,ভীষণ  নির্জনতা

গোটা আকাশের সব একাকীত্ব আমার হলো

সেগুনের পাতা ভেদ করে সুরুজ রশ্মি জমিনে ছড়িয়ে গেলো

অন্তরের জলে অশান্ত নদী বহে...





প্রস্তাব


অত প্যাঁচগোচ বুঝিনা

লজ্জা পাই

একটা সহজ সরল প্রেম চাই

দিবা?

হৃদয়ের প্রেম

মানবাত্মার মিলন

পারস্পরিক শ্রদ্ধাবোধ 

সর্বাঙ্গ জুড়ে

অশ্লীলতা ই অবান্তর।






আকাঙ্খা 


একটা ক্ষুধা অনন্ত কালের

একটা ক্ষুধা বেঁচে থাকার

তোমার সাথে সাক্ষাৎের



ছেড়ে যাইও না


হৃদ পাখিটা! 

হৃদ পাখিটা বন্দি আছে তোমার খাঁচায় 

কেমন করে দিন যায়,চোখের জল ঢেউয়ে ভাসায়

ছেড়ে যাই ও না...

Post a Comment

0 Comments