কবি জয়ন্ত দেব আর নেই

Poet Jayant Dev is no more.

 

কবি, সম্পাদক, সংগঠক, জয়ন্ত কুমার দেব আর নেই। ভারতের কলকাতার একটি হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষ হার মানলেন নব্বই দশকের বিশিষ্ট কবি জয়ন্ত দেব। আজ ২১ জুন বেলা ৩:০৫ মিনিটে চলে গেলেন না ফেরার দেশে। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বিদায় নিলেন বগুড়া শহরেরর চেলোপাড়ার বাসিন্দা জয়ন্ত দেব ওরফে চন্দন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে তিনি দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

জয়ন্ত দেব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মধ্যে অন্যতম তিনি বগুড়া লেখক চক্রের ও পাঠকপণ্য পাঠশালা'র সাধারণ সম্পাদক, এছাড়াও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন। 

কবি জয়ন্ত দেবের ৬টি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কাব্যগ্রন্থ "করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে" সেই সময় বগুড়ায় বেশ পাঠকপ্রিয়তা পায়। সম্পাদনা করেছেন লিটিল ম্যাগ 'দ্যুাতি'। 

জয়ন্ত দেব বাংলা সাহিত্য অঙ্গনে এক পরিচিত নাম। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর, দৈনিক আলো প্রতিদিন ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

জয়ন্ত দেব তার সাহিত্যকর্মের জন্য পেয়েছেন বগুড়া শব্দকথন সাহিত্য আসর, 

জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা,

বগুড়া লেখক চক্র সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। 

বগুড়া শহরের চেলোপাড়ার স্বর্গীয় নগেন্দ্রনাথ দেবের পুত্র জয়ন্ত দেব রেখে গেছেন স্ত্রী ছায়া দেব, কন্যা পংক্তি দেব ও পুত্র কাব্যসহ অনেক ভক্ত, অনুসারী ও ভালোবাসার পরিবার।

তার আকস্মিক এই মৃত্যুতে বগুড়া বিভিন্ন এলাকায়সংগঠন শোক প্রকাশ করেছে।

Post a Comment

0 Comments