তুই এহোন দুরের আহাশ
অনেক রাইতে
নাইহাল গাছের পাতার
মধ্য দিয়া
কাঁসার থালার নাহান
যহন চাঁন ওডে,
যখন মরা মাইনসের
নাহান
পিরথিবি চুপ মাইরা
থাহে,
তোর কতা একছের মোর
মোনে আহে,
একছের মনে আহে;
যহোন বেবাকে ঘুমের
গোন্ধে মাইত্যা থাহে
তোরও হারা শরিলে
ঘুমের আতোর
হারা পিরথিবিতে মুই
তহোন
এ্যল্লা জাইগ্যা
থাহি ;
জানলা দিয়া তোগো
বারির ছাতিম গাছটা দ্যাহা যায়,
ছাতিম ফুলের গোন্ধে
ভুর ভুর হরে
মোগো বারি
মনে অয় তোর শরীলের
চেনা গোন্ধ;
মোর বাঙা ঘর,
তুই থাহো এহোন
শহরের
মস্ত দালানে;
মাজে মাঝে গ্রামে
আহো সুন্দর মাইয়াগো লাহান
চকচইককা গাড়িতে!
লগে রাজপুত্তুরের
নাহান এট্টা পোলা
তোর সোয়ামিই অইবে;
মুই নিজের দিকে
তাহাই,
গ্রামের কামলা ছলিম
উদ্দিন,
গায় মাডির গোন্ধ;
গাছের আবডালে
খাড়াইয়া তোরে
উক্কি মাইরা দে্হি;
সাহোস অয়না হোম্মে
যাইয়া খাড়াই;
আহাশের দিক চাইয়া
থাহি,
মুই মাডি
আর তুই এহোন
দূরের আহাশ।
১৯.৭.২০২১
শব্দার্থ:
নাইহাল-নারকেল,
নাহান-মতো, একছের-অনেক,হারা-সারা/সমস্ত, বারি- বাড়ি, গোন্ধ-ঘ্রাণ, এল্লা-একা,
উক্কি-উঁকি, হোম্মে-সামনে,খারাই-দাঁড়াই, আহাশ-আকাশ,মাডি-মাটি,
যখন তহোন মোরে বোলাইয়ো না
যহোন তহোন মোরে
বোলাইয়ো না
তুমি বোলান দেলে
মোর মইদ্যে বইন্যার
লাহান ভাঙচুর অয়
তুমি বোলান দেলে
মুই পাহারের পানির লাহান
কেবলি ছুডি ;
অ্যাহোন তো আর কলেজ
নাই
ব্যাচে যামু হেয়াও
বন্দ;
মায় অ্যাহোন মোরে
খালি চউক্ষে চউক্ষে রাহে
কোন ছুতায় মুই
বাইরে যামু,কও?
বিয়াল বেলা
পুহিরদারে ককিল ডাহে
মায় কয় --কি
কলিকাল পরলে
ছেরাবোন মাসে ডাহে
বসোনতের ককিল
আরো কতো কি যে
দ্যাহোনের বাহি আছে;
মুই হুইন্না আসি আর
কই--মা,
কোকিল ডাহোনের
সোময় অসোমায় আছে নাহি!
মায় না জানলেও মুই
তো জানি
কোন কোকিলায় এমন
মিঠা সুরে
অসোমায় কারে
বোলায়!
তুমি যহোন তহোন
মোরে বোলাইয়ো না
তুমি বোলান দেলে
মোর ভিতর সুনামি
আহে
সব ভাইঙা চুরমার
কইরা হেলায় ;
তুমি মোরে আর যহোন
তহোন বোলাইও না
তুমি বোলান দেলে
মুই কাঁচের নাহান ভাইঙা
ছরাইয়া ছিডাইয়া
পরি,
মুই জানি তুমি
পারবা না মোরা গোছাইয়া এক কইরা দেতে
তয় হুদাহুদি মোরে
বোলাও ক্যান,
ক্যান মোরে যহোন
তহোন বোলাও?
মোর মাতার কিরা
যদি বালোবাসো
যহোন তহোন মোরে আর
বোলাইয়োনা।
৫.৭.২০২১
শব্দার্থ:
বোলান-ডাক,
ছুতায়--বাহানায়,পুহিরদারে--পুকুরের কাছে, আসি--হাসি, মাতা--মাথা
এইডা যে পেরেম হেয়া মুই বুজি
মুই যহোন জাহিজাল
দিয়া পুহিরে পুডি মাছ দরি
তুই তহোন আহাসের
মোতো
মোর দিক তাহাইয়া
থাহো;
তুই মাছ দরা দ্যাহো
না মোরে
হেইডা কইলোম মুই
ঠিকই বুজি;
চহের সামনে
লাউগাছের লাহান
কহোন যে বরো অইয়া
গেলি,
কহন যে তুই মোনডারে
ওন্না দিয়া
ঢাইক্কা লইয়া পলাইয়া গেলি
মুই বোজতে পারি
নাই;
এইতো হিন্নায়ো মুই
মাছ দরতে গেলে
তুই হাপ্পেন পিন্দা
মোর পিছন পিছনে
যাইতি,
হারাদিন কাউফলা
গাছের আডার লাহান মোর লগে লাইগ্গা থাকতি,
তোর আতে খালই আর
মোর আতে জাল;
হেই তুই এহোন মোর
সামনে আহো না;
মোরো পলাইয়া
পলাইয়া দ্যাহো
আর চহে চউক পরলে
পাহা বোম্বাই
মরিচের লাহান
লজ্জয় লাল অইয়া
যাও;
হুইন্না যা শেলিনা
এইডা যে পেরেম
হেয়া মুই বুজি।
৩.৬.২০২১


0 Comments