আশরাফ চঞ্চল এর ‘কামুক পুরুষ’ ও অন্যান্য ৫টি কবিতা

Ashraf Chanchal's 'Sensual Man' and 5 other poems



যাদুর চোখ


সিসি ক্যামেরার মতো সারাক্ষণ চোখ পেতে আছি

বেডরুম 

শাওয়ার

বেসিন

পথ

ঘাট 

ট্যাগ করা আছে!


তুমি কখন কী করো সবই আমি দেখতে পাই!

 

 

 

 

 

যাদুর আয়না


যাদুর আয়না পেতে রেখেছি তোমার দিকে

কোথায় লুকাবা নিজেকে-

 

আমার কাছে কোনোকিছুই গোপন নেই

তুমি পুরোটাই নিরাভরণ! 

 

 

 

 

 

মনের অসুখ 


মনের অসুখ হলে বিষন্নতা গিলে খায় আবেগ আর অনুভূতি

দেহ রাজ্যের যাবতীয় সুখ-


মনের অমিল হলে অশান্তির আগুনে পুড়ে 

সাজানো সংসার

মন থেকে প্রেম 

কাম 

ভালোবাসা 

হয়ে যায় উধাও! 

 

 

 

 

 

কামুক পুরুষ 


আমাকে সাদাসিধা ভদ্র ভাবেন অনেকেই

উপরে উপরে আদতেই শান্তশিষ্ট আমি

ভেতরে লুকায়িত উদগ্রীব উদ্দীপ্ত লাভা-

 

আমি লোলুপ কাতর কামুক পুরুষ 

অন্দরমহলের তালা ভেঙে

গোপন ডেরায় ঢুকতে জানি!

 

 

 

 

 

ভ্রমণ 


আমি ফুলে ফুলে উড়ে বেড়াই

ঘ্রাণ নিই

মধু খাই-


পাহাড়ে গিরি আর উপত্যকা

তলদেশে অমৃত রসের নদীতে

লবণ জলে সাঁতরাই! 

 

 

আশরাফ চঞ্চল এর আরো কবিতা পড়ুন

Post a Comment

0 Comments