ভালোবাসার বুনন প্রক্রিয়া
মা কুশি কাঠি দিয়ে
আব্বার জন্যে শীতের
মাফলার আর জ্যাকেট বুনতেন
বুননে বুননে লাল নীল
সবুজ সুতো দিয়ে নানান রঙের ছবি আঁকতেন
রুমালে ফুল পাখি আর
বুকের সবটুকু দরদ দিয়ে লিখা-
ভুলোনা আমায়।
আব্বা কখনো ঘেমে গেলে
পকেট থেকে রুমাল বের করার সময় ওই লেখাটা চোখে পরতো
তখন আম্মার মুখখানা
ভেসে উঠতো চোখের সামনে!
এখন সেই কুশি কাঠির
প্রচলন নেই
আর আম্মাও বেঁচে নেই
টাকা হলে মার্কেটে
পোশাকের অভাব নেই
অভাব শুধু ভালোবাসার
আব্বা প্রায়ই মনমরা হয়ে
কী যেনো ভাবেন
হয়তো অসুখ হলে শিথানে
দাঁড়িয়ে
কপালে হাত রেখে কেউ
বলেনা-
এ্যাই, জ্বরে তো শরীর
আগুনে জ্বলে যাচ্ছে!
আম্মা হয়তো আব্বার
পোশাকে সেলাইয়ে সেলাইয়ে ভালোবাসা বুনতেন!
আহা! কী যে সেই বুনন
প্রক্রিয়া!!
আশরাফ চঞ্চল
উপজেলা ব্যবস্থাপক
ক্ষুদ্র কৃষক উন্নয়ন
ফাউন্ডেশন
ফেঞ্চুগঞ্জ, সিলেট
০১৯৪৩৯৮৩১৫২

0 Comments