শুদ্ধতম ছোটকাগজ ‘খড়িমাটি’। দীর্ঘ ২৩ বছর ধরে এর পথচলা। সাহিত্য, শিল্প ও মননচিন্তার প্ল্যাটফর্ম হিশেবে ২০০২ সনে ‘খড়িমাটি’র অভিযাত্রা। ইতোমধ্যে বাঙলা সাহিত্যের একটি ঋদ্ধতম ছোটকাগজের পরিচয়ে ‘খড়িমাটি’ চিহ্নিত ও উন্মীলিত! এই বিশ বছরে বাঙলা ভাষাভাষীদের জন্যে ‘খড়িমাটি’ বের করেছে ২৬টি গুরুত্বপূর্ণ সংখ্যা!
‘খড়িমাটি’ শুধুমাত্র বিশুদ্ধ সাহিত্যচর্চায় বিশ্বাসী! কোনো গোষ্ঠীবদ্ধতা,
দলীয়করণ তথা সাহিত্যের সিন্ডিকেটে ‘খড়িমাটি’র কোনো আস্থা নেই। কেননা ‘খড়িমাটি’ মনে
করে উৎকৃষ্ট সাহিত্য বেঁচে থাকে কেবলমাত্র পাঠে ও পুনঃপাঠে!
এই ২৩ বছরের শিল্পযাত্রার প্রদীপ্ত মুহূর্তে ‘খড়িমাটি’ প্রবর্তন করেছে ‘খড়িমাটি সাহিত্য সম্মাননা’! যারা নিমগ্ন ও ধ্যানস্থ হয়ে সাহিত্যে কাজ করে চলেছেন,
যারা সৃষ্টি করে যাচ্ছেন তাদের নিজস্ব স্বর, যারা নিভৃতে রেখে চলেছেন স্বাতন্ত্র্য
সিগনেচার—তাদের সাহিত্যকর্মকে দীপিত ও প্রাণিত করাই এ সম্মাননার লক্ষ্য!
পাঁচ সদস্য বিশিষ্ট প্রাজ্ঞ বিচারকমণ্ডলী নির্ধারণ করেন ‘খড়িমাটি সাহিত্য
সম্মাননা ২০২৫’-এর জন্য মনোনীতদের নাম! সম্মানিত বিচারকদের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত
বলে বিবেচিত হয়েছে।
যে সকল বিভাগে এবার ‘খড়িমাটি সাহিত্য সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে:
১. কবিতায় তুষার কবির
২. কথাসাহিত্যে আকিমুন রহমান
৩. প্রবন্ধ-গবেষণায় মহীবুল আজীজ
সম্মাননা প্রাপ্তজনদের নিয়ে বছরব্যাপী অনুষ্ঠান, বইমেলা, খড়িমাটি ছোটকাগজের বিশেষ সংখ্যাসহ নানা আড়ম্বরপূর্ণ আয়োজন থাকছে। এ বছরের সুবিধাজনক সময়ে এই সম্মাননা তুলে দেয়া হবে।

0 Comments