পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করলো বাংলা একাডেমি

 

Bangla Academy suspends list of names announced for awards

২৩ জানুয়ারি ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর মনোনীত ১০ জনের নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে দেয়া এক পোস্টে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পোস্টে তিনি লিখেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সবকিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি থেকে এক বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ এর জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ওই ১০ জন ছিলেন- প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, শিশুসাহিত্যে ফারুক নাওয়াজ, অনুবাদে জি এইচ হাবিব, গবেষণায় মহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধ মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।


Post a Comment

0 Comments