এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন-
ক. কবিতায়- মাসুদ খান
২. কথাসাহিত্যে- সেলিম মোরশেদ
৩. নাটক ও নাট্যসাহিত্যে- শুভাশিস সিনহা
৪. প্রবন্ধ/গদ্যে- সলিমুল্লাহ খান
৫. শিশুসাহিত্যে- ফারুক নওয়াজ
৬. অনুবাদে- জি এইচ হাবীব
৭. গবেষণায়- মুহম্মদ শাহজাহান মিয়া
৮. বিজ্ঞানে- রেজাউর রহমান
৯. মুক্তিযুদ্ধে- মোহাম্মদ হাননান এবং
১০. ফোকলোরে- সৈয়দ জামিল আহমেদ
এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় কারো নাম নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

0 Comments