গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় শহরের ম্যাক্স মোটেলে কবিদের নিয়ে আলোচনা ও কবিতা পাঠ জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো “কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান, কবিতা হোক মানবতার জয়গান, কবিতা হোক সমাজ বদলের হাতিয়ার,কবিতা হোক দেশ গঠনের অঙ্গীকার” অনুষ্ঠানে কবি মীর আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন।
আলোচনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিএম সাকলায়েন বিটুল ও কবি জয়ন্ত দেব। কবিতা পাঠ করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার কবি ফাতেমা ইয়াসমিন, সদস্য সচীব প্রতত সিদ্দীক, কবি এইচ আলিম, ছড়াকার আমির খসরু সেলিম, কবি রওশন রোজী, কবি শাহানূর শাহিন, সাংবাদিক ও কবি মাজেদুর রহমান, কবি পাপিয়া সুলতানা, গল্পকার নাসির আহম্মেদ, কবি সোহাগ সাদেক, কবি মো; ছোটন, কবি সোহান মামুদ সৈকত, কবি মেহেদী, হাসান, কবি নাজমুস ছায়াদৎ প্রমুখ।
সভার শুরুতে সকলের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার আহবায়ক নির্বাচন করা হয় কবি ফাতেমা ইয়াসমিন, সদস্য সচীব প্রতত সিদ্দীক, সদস্য নির্বাচন করা হয় কবি রওশন রোজী,সাংবাদিক ও কবি মাজেদুর রহমান, কবি পাপিয়া সুলতানা, গল্পকার নাছির আহমেদ, কবি সোহাগ সাদেক কে।

0 Comments