ঈশিতা ইমু’র কবিতা

 

Poetry of Ishita Emu




দূর্গা


তোমার দূর্গা অকালবোধন 

একশো আটটা ফুল।

আমার দূর্গা ক্লান্ত ভীষণ 

জীবন জোড়া ভুল।




রজনী


তোমার শহরে বিনিদ্র রজনী উদযাপন 

গন্তব্যের মাঝখানে দীর্ঘ হাইফেন-

নিদ্রিত রজনীর আর্তনাদ। 

ভেজা চুলে নোনা ঘ্রাণ

গোপন মুদ্রার ঝনঝন শব্দ!




বিসর্জন 


ভুলে যাব আমি-

ভুলে যাব অভিমান,

আর-

অভিমানে আমার চোখের কোণের নোনা জল।

ভুলে যাব আমি সেই আবেগী রাত,

আমার শরীর বন্দরে তোর ফেলা নোঙর।

বিষাদে আর হব না বিষাদিনী,

এ-ও জানি আমি, তুইও মনে রাখবি না

তোর বুকে খামছে ধরা আমার সেই আকুল বিসর্জন!

Post a Comment

0 Comments