‘বগুড়া লেখক চক্র’ বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন। গত ১৬ সেপ্টেম্বর সোমবার সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩ যুগপূর্তি উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় দিনব্যাপী সাহিত্য উৎসবের। সাহিত্য উৎসবের উদ্বোধন করেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল লোক গবেষক ড.বেলাল হোসেন এবং প্রধান অতিথি ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) আনোয়ার মল্লিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির এবং কবি মাহমুদ হোসেন পিন্টু। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়পুরহাট সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার মোসতাফা আনসারী, নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ ও সাধারণ সম্পাদক গবেষক আশরাফুল নয়ন, কবি ওয়ায়েজ রেজা, কবি আব্দুল হাদি, দিশারী ফুডের নির্বাহী পরিচালক এম রহমান সাগর, গবেষক মোবিন মাসুদ, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং বগুড়া লেখক চক্রের সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। উপস্থিত ছিলেন নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক মমিনুর রশিদ শাহিনসহ প্রমুখ।

0 Comments