অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ এর বিজয়ীদের তালিকা প্রকাশ

Inspirational Manuscript Competition 2024 Winner List Released


সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ এ বিজয়ী লেখক তালিকা প্রকাশ করেছে। অনুপ্রাণন এর জুরী বোর্ড অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতার ফলাফল প্রত্যাশিত সময়ের মধ্যে প্রণয়ন করতে পেরেছেন। 

অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৪ এ বিজয়ী তরুণ লেখকরা হলেন- 

কবিতায় ১. এমরান হাসান - মোহনীয় মৃত্তিকাগণ, ২. নুসরাত জাহান চ্যাম্প - ছন্দে বাঁধা দ্বিধা, ৩. মনিকা মরিয়াম - নীল সমুদ্রস্নানে, ৪. ফাগুণ মল্লিক - সন্তের মতো একা, ৫. হাসনাইন হীরা - ব্রাত্যভিটার নকশা।

গল্পে- ১. জয়শ্রী সরকার - ইশ্বরকে বল দুখী ডাকছে, ২. ফরিদুল ইসলাম নির্জন - সে শুধু আড়ালে থাকে, ৩. আহাদ আদনান - সেদিন বর্ষাকাল, ৪. আরিফুল আলম - আধ্যাত্মিক, ৫. নিবেদিতা আইচ - প্রজা কাহিনি।

উপন্যাসে- ১. কামরুল হাছান মাসুক – শরণার্থী, ২. মিলন আশরাফ - ভাগ্য এক কৌতুকের নাম, ৩. আলিফা আফরিন - বহুরূপী। 

প্রবন্ধে- ১. মুহাম্মদ ফরিদ হাসান - চিত্রকলার জগৎ ২. কাদের পলাশ- চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য।

প্রকাশনার সত্ত্বাধিকারী জনাব আবু এম ইউসূফ জানান, অনুপ্রাণনের ঘোষনা অনুযায়ী প্রকাশনার নিজ খরচে বিজয়ী এই ১৫টি পাণ্ডুলিপি হার্ডকভার বই আকারে এ-বছর প্রকাশ করবে এবং একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্মাননা স্মারক, উপহার ও পুরস্কার প্রদান করা হবে। 


Post a Comment

0 Comments