ব্যাঙের রাজনীতি
ঐ শোনা যায় গ্যাং গ্যাং
জুটছে যত কোলা ব্যাঙ।
আষাঢ় মাসের বৃষ্টিতে
ব্যাঙ নামিল রাজনীতিতে।
মুখে বাজায় চং
লাফাইতে ভাংলো ঠ্যাং।
(অনেক কোলা ব্যাঙ
লাফিয়ে ভাঙে ঠ্যাং।)
ব্যাঙের রাজার সেনাপতি ঘাপু
বলে চিন্তা কিসের বাপু।
(বলে চিন্তা কিসের কর বাপু।)
সবাই বলে মানতে হবে দাবি
ঘাপু মিয়া মারলো তখন ডাবি।
(ঘাপু মিয়ার মুখে তালা-চাবি।)
সবাই এবার গেলো ক্ষেপে
ধরবে তার টুটি চেপে।
(ধরবে ঘেপুর টুটি চেপে।)
রাজা এলো ঘোড়ায় চড়ে
সবাই তখন পড়লো সরে
মিটলো এবার সকল আশা
দেখলো তাদের নেইকো বাসা।
চড়ুইভাতি
আম বাগিচার তলায় যেন
মেলা বসেছে,
মন্টু, পিন্টু, হাসি, কান্না
সবাই এসেছে।
ধুলো বালি দিয়েও যদি
হচ্ছে তাদের রান্না,
রাঁধতে কিন্তু বসে গেছে
খুশি মনে কান্না।
হঠাৎ করে হাসি বললো
জবাই কর খাসি,
সবাই এবার শুনে কথা
জুড়ে দিল হাসি।
তৈরি হল নানা রকম
মজার মজার খাবার,
এক সারিতে বসে সবাই
করলো সবই সাবার।
খাওয়া দাওয়া শেষ করে
জুড়ে দিল খেলা,
হঠাৎ করে আঁধার নেমে
ডুবিয়ে দিল বেলা।
শিয়াল পন্ডিত
শিয়াল পড়ায় আনা ঘানা
ছাত্র তার কুমির ছানা।
এক, দুই, তিন, চার
বইসা পর সার সার।
পড়াতো তাদের গ্যাং গ্যাং
পন্ডিত টানে ছাত্রের ঠ্যাং।
যেই বলেছে স্যার স্যার
অমনি গিলে করলো সাবার।
খেয়ে মজা পাইল বেশ
ছাত্র তার হইল শেষ।
খুকু মনি
খুকু মনি রাগ করেছে
কোন কথা কয়না,
আলতা শাড়ি রেশমী চুড়ি
এইতো তাহার বায়না।
আরও নিবে চুলের ফিতা
রঙ্গিন পুতির মালা,
বাবার হাতে নেইকো টাকা
একি বিষম জ্বালা।
মা তাহা বুঝিয়ে বলে
সবই পাবে রাত পোহালে,
শুধু একটি বার ডাক মোরে
হাঁসি মুখে মা বলে।
খুকু মনি সকল কথা শুনে
ফেললো এবার হেসে,
বলে সত্যই তুমি লক্ষ্মী মা
এনে দেবে শেষে।
বৈশাখী ঝড়
এলো বৈশাখ
ঝড়ে পাতা,
চলছে টেক (টেক মানে কি?)
মাথায় ছাতা।
ওরে বাবা
সরে দাঁড়া,
মেজাজ শরীফ
বড়ই কড়া।
চার দিকে
ঝড় হাওয়া,
বইছে কেমন
করবে ধাওয়া।
ঘরের কোণে
মুড়িয়ে কাঁথা,
নইলে বা-বা-
পিষবে যাঁতা।

0 Comments