শেরপুর সাহিত্য চক্র’র ৬১১তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

The 611th fortnightly session of Sherpur Sahitya Chakra was held


শেরপুর সাহিত্য চক্র’র ৬১১তম পাক্ষিক অধিবেশন আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩.০০ টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ"এ অনুষ্ঠিত হয়। শেরপুর সাহিত্য চক্র’র  সভাপতি সুলতান মাহমুদ রনি'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন। ভাষার মাসে ভাষা সম্পর্কিত বিশেষ আলোচনা করেন, শেরপুর সাহিত্য চক্রের সাবেক আহ্বায়ক, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত লেখক সুকুমার সরকার।  সমালোচনার দায়িত্বে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী।

স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, এম আর টি আরজু, এম. আর. জামান,  সাহেব মাহমুদ, মীর এনামুল হক, মো. আব্দুস সামাদ, মামুন চৌধুরী, মো. আমিনুল ইসলাম, বি এম হাফিজুর রহমান, মিজানুর রহমান পাটোয়ারী, সুশীল চন্দ্র পাল, মো. আব্দুল বারী, কৌশল ভট্টাচার্য বিজয়, মো. আল-আমিন সরকার, জয়নব খাতুন, মানুষ মানিক, বিদিশা রায়, পূজা রায়, মোছা. সুমাইয়া খাতুন, ওমর ফারুক, বর্ষণ বসাক ও মো. জিহাদ হাসান।




উপস্থিত ছিলেন- মো. গোলাম রসুল, মো. আব্দুল জুব্বার, লতিফ আদনান, মো. সাইফুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, ডা. গোলাম মোস্তফা, নিরঞ্জন সরকার, চন্দন কুমার ঘোষ, ফরিদা নার্গিস, মুসান্না হাবিব, শ্যামলী রাণী কুণ্ডু, মো. শামছ উদ্দিন ফিজার ও রনজিৎ কুমার। 

সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

৬১১তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠানে শেরপুর সাহিত্য চক্র’র সভাপতি সুলতান মাহমুদ রনি সম্পাদিত ‘ভাস্বতী’ সাহিত্য পত্রিকার ৩১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। 

Post a Comment

0 Comments