শেরপুর লেখক সংঘের আত্মপ্রকাশ ও ছোটকাগজ বাতায়ন এর মোড়ক উম্মোচন

Debut of Sherpur Writers' Association and unveiling of small paper book



বগুড়ার শেরপুর উপজেলায় ‘শেরপুর লেখক সংঘ’ নামে একটি সাহিত্য সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংগঠনের ২য় পাক্ষিক অধিবেশন ৩ ফেব্রুয়ারি শনিবার বিকালে শহরের শান্তিনগরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল। শেরপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক এর সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন কবি আব্দুস সামাদ, কবি মীর এনামুল হক, কবি জীবন সাহা, নূর রাব্বিজা, কৌশল ভট্টাচার্য বিজয়, শাহনাজ পারভীন, নাছিমা আকতার জাহান আলো, আশরাফ আলী, উম্মে আফিয়া আনজুম তালুকদার, মোছা. সুমাইয়া খাতুন প্রমুখ।

অধিবেশনের শেষাংশে সাহাব উদ্দিন হিজলের সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটকাগজ বাতায়ন এর ১২ তম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

Post a Comment

0 Comments