সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত সাত বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় সংগঠনটির সভাপতি সৈয়দ আনোয়ার রেজা অষ্ঠমবারের মতো আজ শুক্রবার (১২ জানুয়ারি) রাত আটটায় এসবিএসপি সাহিত্য সম্মাননা ও পুরস্কার ঘোষণা করেন। তার আগে সংগঠনের প্রেসিডিয়াম কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তারেক হাসান ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসরাত জাহান এর সাথে বেশ কয়েকবার আলোচনা করে পুরস্কার ঘোষণা করেন।
২০২৩ সালে সোনার বাংলা সাহিত্য পরিষদ বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য যাদেরকে সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করবে। তারা হলেন-
কবিতায় বিশেষ অবদানের জন্য কবি- মজিবুল হক কবীর ও কবি- সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
কথাসাহিত্য বিশেষ অবদানের জন্য, কথাসাহিত্যিক- আকমল হোসেন নিপু। গাজী আজিজুর রহমান, পাচ্ছেন প্রবন্ধ/গবেষণা বিশেষ অবদানের জন্য। সিরু বাঙালি পাচ্ছেন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বিশেষ অবদানের জন্য। জাকির হোসেন কামাল, শিশুসাহিত্য বিশেষ অবদানের জন্য।
পাশাপাশি সাহিতোর আরো দুটি শাখায় যারা সম্মাননা পাচ্ছেন।
জয়শ্রী দাস, ছোটগল্প। রাইদাহ গালিবা- মরণোত্তর- শিশুসাহিত্য সম্মাননা। সংগঠনের সভাপতি, সৈয়দ আনোয়ার রেজা জানান আগামী ২৬/০১/২৪ রোজ শুক্রবার বিকাল ৩:০০ থেকে আগারগাঁও জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে লেখকদের হাতে সাহিত্য সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেয়া হবে।

0 Comments