মিসির হাছনাইন এর কবিতা

 

Misir Hachnain's poem


পথের পাশে কে তুমি অবহেলা 

 

পথের পাশে কে তুমি অবহেলা 

তাকিয়ে থাকো অথচ, দেখো না?

বুকের ভেতর নিঃসঙ্গ হাহাকারে 

কোন সে অনাহারী বাতাসে হাসে

লাল লাল ঝুমকা ফুলের কান কেটে 

শুনাতে পারে তোমারে আর, চাই না!

.

 

পৌষের হিম কুয়াশার শাড়িতে


পৌষের হিম কুয়াশার শাড়িতে

তুমি হেঁটে আসো চুপিচুপি

সুনসান ব্যস্ত নীরবতার পায়ে..

আতরমাখা পাতাদের শরীর বেয়ে

শিশিরের টুপটাপ ফুলের নাভিতে

স্নান করছে একখানি ম্লান মুখ

রাতের নির্জন তারাদের কোলাহল

একলা চাঁদ রূপালি আলোয়

চুমু খেয়েছে উষ্ণ ঠোঁটের পাপড়িতে 

কিসের লাগি মন চেয়েছে ছুঁয়ে দিতে

জড়িয়ে ধরে আদর করতে, 

তারপর বছরের শীতঋতুর ভাগাভাগিতে

পৌষের হিম ঘন কুয়াশার শাড়িতে 

তুমি হেঁটে আসো চুপিচুপি নিঃস্তব্ধতার পায়ে..

 

 

মিসির হাছনাইন 

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

Post a Comment

0 Comments