কবি ও লিটলম্যাগাজিন সম্পাদক গাজী লতিফ আর নেই

Poet and Littlemagazine editor Gazi Latif is no more



লিটল ম্যাগাজিন দূর্বা’র সম্পাদক, প্রগতি শেখক সংঘের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কবি গাজী লতিফ (৬২) আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে ইহলোক ত্যাগ করেন। তিনি তার স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

কবি গাজী লতিফ জাতীয় কবিতা পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি, বিল্ডফর নেশনের সহ-সভাপতি , খেলাঘরের সহ-সভাপতি, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ, বিল্ড ফর নেশন, উদীচী, খেলঘর সহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করা হয়েছে। সমবেদনা জানানো হয়েছে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি।

Post a Comment

0 Comments