নীলাদ্রি দেব এর তিনটি কবিতা

Three poems by Niladri Dev


১.
নিরাময় কখনও অসুখ হয়ে ওঠে
বিকেলের ডালে রোদ, ফিরে যাওয়া পাখির পালক 
আরও খানিকটা স্পষ্ট হতে পারতো হলুদ বিচার 
যদি ধূসরের স্কেলে দেখাদের সেঁকে নেওয়া যায়

২.
ঘাটে ঘাটে মাঝিদের গান বদলে যাচ্ছে 
স্রোত স্বভাবতই দক্ষিণে, শরীরের ভার 
সামান্য বদল অজস্র লুপের শেষে, অপরিচিতের
তবু ভাষার কোনও আড়াল নেই, স্পর্শসম্ভবা

৩.
হরফ হাঁটছে এলোমেলো, দূর ও অচেনা 
পরিধির থেকে কিংবা কেন্দ্রের কাছে
অজস্র সম্ভাবনায় ছবির কোলাজ, সিরিজ 
ইনস্টলেশনের ভাষা থেকে বিনিময়, শ্বাসের প্রকার



Post a Comment

0 Comments