রুদ্র সাহাদাৎ এর কবিতা

Poetry of Rudra Shahadat




অনুভূতিহীন বেঁচে থাকা


জিততে জিততে হেরে যাওয়া মানুষ

কাঁদতে কাঁদতে হেসে ওঠি গাই

জীবনমুখি গান

স্বার্থে হাঁটে জোড়া জোড়া পা,আছে যত

পরিচিত স্বজন

পশ্চিমে যাবার কথা চলে যাই দক্ষিণ

মগজহীন যৌবন থমকে রই চলতি পথে

জীবন্মৃত চোখ

অনুভূতিহীন বেঁচে থাকা নৈঃশব্দ্যে

সমুদ্রপাঠ



যে যার মত দৌড়াচ্ছি


স্বদেশে স্বাধীন নয় মন-ভাড়াটিয়া জীবন

যে যার মত দৌড়াচ্ছি -গন্তব্যহীন

মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে লালনীল

বিলবোর্ড সাইনবোর্ড, ব্যানার পোষ্টার

দৃশ্যমান উন্নয়ন আর আমাগো নেতাজী

কিনতে যেয়ে বাজারে করিম কাঁদে রহিম

কাঁদে

চালডাল তেল নুন মরিচ মসলা পেঁয়াজ

দৌড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা

দৌড়াচ্ছি রাতদুপুর দিনদুপুর

ইগোর জ্বালা নৈঃশব্দ্যে কাঁদে যৌবন -


আমজনতা অধিকার আদায়ের শ্লোগানে

মুখরিত -মাঠ ঘাট পথপ্রান্তর, নদী ও

সমুদ্রতীর

জীবন সুন্দর, প্রকৃতি সুন্দর

হাসার মত হাসতে চাই

বাঁচার মত বাঁচতে চাই ...




হারিয়েছি মন ঘুম ঘুম ঝাউবন


হারিয়েছি মন ঘুম ঘুম ঝাউবন

বায়ু শন শন, বাজে মিউজিক সুরে সুরে

পুরানো কথায়

ঢেউয়ে টেউয়ে মাছেরা হাসে আর নাচে-

সোনাদিয়া বালিচরে

নৈঃশব্দ্যে সমুদ্র পাঠ হয়ে যায় অজান্তে

চলতিপথে সাগরলতার মিলনমেলা চোখে পড়ে


একঝাঁক ভাবুকমনার

হাসোজ্জল চোখ হাস্যোল্লাসিত মুখ।

হারিয়েছি মন ঘুম ঘুম ঝাউবন

পাখির কিচিরমিচির শব্দে সজাগ কান

রাত্রির আঁধারে বন জঙ্গলজুড়ে শিয়ালের ডাক

হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া

জেলেভাই ধরে মাছ -বালিয়াড়ি বুকে দেখি

দৌড়ে লাল কাঁকড়ার ঝাঁক..

রাত্রিজুড়ে কানপেতে শুনি জলজ মিউজিক।

হারিয়েছি মন ঘুম ঘুম ঝাউবন

বায়ু শন শন মিউজিক বাজে সুরে সুরে

পুরানো কথায়।




স্থানকালপাত্র ভেদে


স্থানকালপাত্র ভেদে কাঁদে মুখ-হয়ে যায় কথার পিঠে

সহস্র কথা

স্থানকালপাত্র ভেদে কাঁদে চোখ- হয়ে যায় দেখাদেখি

ইচ্ছে অনিচ্ছায়

স্থানকালপাত্র ভেদে কাঁদে জোড়া পা-হয়ে যায় ভ্রমণ দূর

দূরান্তে

পাহাড় সাগর নদী পেরিয়ে আরও দূর বহুদূর

স্থানকালপাত্র ভেদে কখনো কি করছি জানে খোদা

আদমমন দৌড়াচ্ছে দিক হারিয়ে অনন্তকাল...




হাওয়ায় উড়ছে হাওয়া


মনে শহর শাদা কুয়াশায় ঢাকা একটু ওম চায় শরীর

কি বলছি না বলছি, জানে পুড়ামন

উঠোন ছিল কাক ভেজা; বর্ষাকাল মনের গহীন


হাওয়ায় উড়ছে হাওয়া --

রোদ মেখে গাঁয়ে দৌড়াচ্ছি সকাল বিকাল

চাদর জড়িয়ে আদর সাজিদ মণি হাসে...



বাউণ্ডুলে জীবন


মানুষ খুজঁতে খুঁজতে মনুষ্যত্ববোধ হারিয়েছি

জ্ঞান

বিদ্যা

বুদ্ধি

অজান্তেই হারিয়েছি কবে বাউন্ডুলে জীবন




যুদ্ধ নয় শান্তি চাই


যুদ্ধ নয় শান্তি চাই শান্ত হোক পৃথিবী


শান্তি

শান্তি

শান্তি।

মানুষ হোক মানুষের জন্য বোমা নয় গুলি নয়

হাতে উঠুক লাল গোলাপ কিংবা রজনীগন্ধা....




ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে


ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফিলিস্তিন দুর্ভিক্ষের

ছবি আঁকে

শিশুরা কাঁদে রক্ত মুখে নিখোঁজ বাবা-মা ভাইবোন

মানবাধিকার হারিয়ে গেছে মনুষ্য সমাজ

ভুলেই গেছি মানুষ মানুষের জন্য

ভুলেই গেছি মানুষে মানুষে প্রেমপ্রীতি বন্ধন

ভুলে গেছি খোদা চৌদিক বেজে ওঠে কিসের যেন

ধাঁধা

ভুলে গেছি ধর্ম কর্ম ধ্যান জ্ঞান যত শিক্ষা অর্জন

ভুলে গেছি সম্পূণরূপে পরকাল...




হাওয়ায় উড়ছে হাওয়া


মনে শহর শাদা কুয়াশায় ঢাকা একটু ওম চায়

শরীর

কি বলছি না বলছি, জানে পুড়ামন

উঠোন ছিল কাক ভেজা; বর্ষাকাল মনের গহীন

হাওয়ায় উড়ছে হাওয়া --

রোদ মেখে গাঁয়ে দৌড়াচ্ছি সকাল বিকাল

চাদর জড়িয়ে আদর সাজিদ মণি হাসে...





মিছে অভিনয়


পানশালায় যা কই মনখোলে, আদালতে তার বিপরীত

মনশালায় যা কই শুনে তা কোন শালায়, কেটে যায় রাত

দিনের পর দিন অনন্তকাল মানুষ,সত্য কে মিথ্যে, মিথ্যা কে সত্য বানাতে

বানাতে

ঐপারে গিয়ে কাঁদে। উপরওয়ালা দেয় ডাক কি জন্য গেলি, কি নিয়া

আইলি।

দু’দিনপর নিকটতম স্বজন স্বার্থে আবারও দেয় দৌড়

সব মায়া মোহের খেলা, সব মিছে অভিনয়...

Post a Comment

0 Comments