তিনদিনব্যাপী ‘কালি ও কলম সাহিত্য সম্মেলন’ ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি

'Kali O Kalam Sahitya Sammelan' on February 8, 9 and 10



সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘কালি ও কলম’ ২০০৪ থেকে প্রকাশনা শুরু করে। ২০২৪ এসে বিশ বছর পার করে একুশে পা রেখেছে। ২০ বর্ষপুর্তি উপলক্ষে আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনদিনব্যাপি কালি ও কলম সাহিত্য সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। 

এ দীর্ঘ পথচলায় লেখক ও পাঠকদের বিপুল ভালোবাসায় পত্রিকাটি হয়ে উঠেছে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্যপত্রিকা। কোনো বাংলা সাহিত্যপত্রের এত দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে প্রকাশনা নিঃসন্দেহে গর্বের।

এই বিশেষ মুহূর্তটিকে আরো প্রাণবন্ত ও উজ্জীবিত করার লক্ষ্যে কালি ও কলম তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে। আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রবীণ-নবীন সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা। 

তিনদিনব্যাপী কালি ও কলম সাহিত্য সম্মেলনে মোট আটটি অধিবেশনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে আলোকপাত করার চেষ্টা থাকবে বলে কালি ও কলম এর অফিসিয়াল ওয়েব সাইটের মাধ্যমে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments