অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

Announcement of Aparajit Sahitya Award-2023


বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোটকাগজ ‘অপরাজিত’ বাংলাদেশের সাহিত্যিকদের মূল্যায়ন করতে ‘অপরাজিত সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করেছে। এ বছর তিনটি বিভাগে তিনজনকে এই পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। জুরিবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মামুন মুস্তাফা কে (কবিতায়) এমরান কবির কে (ছোটগল্পে) ও শেলী সেনগুপ্তা কে (উপন্যাসে) এই পুরস্কার প্রদান করা হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে- ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও একটি গিফট চেক।

Post a Comment

0 Comments