আল আমিন আকাশ এর কবিতা

 

Poetry of Al Amin Akash


কৌতুহলী জীবন

 

হতাশার স্বপ্ন পুরণের আশায়

 

 কেটে যায় দীর্ঘ সময়

 বিছানার স্বপ্নবিলাসী  বালিশে 

 

কথা বলে ছন্দে

ছলছল  চোখের জলে


খুব ইচ্ছে জাগে, পারি না তবু 

মেলাতে হিসেব

একফোঁটা চোখের জলের

 

অথচ নিষ্ঠুর সময়ে কত সহজে   বিতৃষ্ণায় ঝড়ে পরে

 চোখোর বিশুদ্ধ জলের ফোঁটা 

 

ভাবনা যখন মূল্যহীন সময়ের  কাছে

তখন মৃত্যু ঘটে জীবনের সব

 

কৌতুহলী জীবনে চোখের জল  লুকিয়ে রাখি হাসির আড়ালে...

 

 

Post a Comment

0 Comments