পরিধিজীবন অথবা
নিলামবাড়ি
বশ্য হতে পারিনি, তাই বেশ্যা!
লোকে জানে, আঙুর বাগানের প্রবন্ধ
দু'একটি শিয়ালের গসিপে মাঠে কয়টা হাঁড়ি ভাঙে?
রকেটবাসে চেপে যে রোজ রোজ আকাশপাড়ি দেয়
তার গায়ে কি মাখে ঝরঝর ইলশেগুঁড়ি?
পায়ের নিচে বহু অচেনা পথ
এইসব সরু পথ চিনতে গেলে সদ্য নির্মিত ফোর-লেন দূর দূর হাঁটে,
কে বলো ভুল কোরে করে এমন ভুল?
দরজার ভিতরে স্ত্রীঘর
সেই ঘরের আলনায় সালোয়ার রাখিনি বলে ভাসিয়ে দেয় যে ফেস্টুন
ভালোবাসাকে ভাসাতে যার বন্যা লাগে না,
আজ তার দেওয়া ঘরখানা, দরজাখানা উচ্চদরে নিলামবাড়ি ঘোষণা করলাম…

0 Comments