ধু ধু নীলের পর এক কুয়াশা নগরী
আমাকে হারানোর আগে তোমার মুহূর্তগুলো
ঝাপসা
হয়ে-হয়ে, ঘূর্ণি হয়ে-হয়ে, আর্দ্র হয়ে-হয়ে
মৃত্যুর সাথে সম্পৃক্ত হয়ে যায়।
তোমাকে দাবদাহে ভেসে যেতে দেখে,
দেখি---চারদিকে
অধর্মের আগুন, দাউ দাউ জ¦লছে।
তোমার জীর্ণ হাত আমাকে যথেষ্ট আদর দিয়েছে,
তোমার
আঁচলের মুড়িটুকু অতুল আদরে দিয়েছো খেতে।
বৃষ্টি না হওয়া মাঠের ধান অর্ধেকটা
চিটাময়, তবুও সূর্যাস্তের
দিকেই আমার যুদ্ধযাত্রা, আমাকে হারানোর
আগে মা তুমি
পালিমাটি-ঘ্রাণ, মিহি রৌদ্রের সুতা,
চিত্রিত বুলেট,
অশ্রুর বিযুক্ত অশ্রু।
¯œায়ুর দক্ষতা দিয়ে করেছো সেলাই সারারাত
জেগে।
দীর্ঘশ^াস ফেলেছো কি না! বুঝিনি কখনো।
কী সূচিত হয়েছিল সে রাতে! তারপর একটু একটু
করে
অন্ধকার ঘন হয়ে ওঠে, বাইরে মেলেটারীর
বুটের শব্দ ক্রমশ
ভারী হতে থাকে।
হায় যুদ্ধকাল কী যে ভয়াবহকাল ছিলো সেভেনটি
ওয়ানে।

0 Comments