দশভূজা
আহ্ কি মজা বাহ্ কি মজা
বাজলে কাঠি ঢাকে
শরৎ এলে বরণ করি
শারদীয়া মাকে।
আহ্ কি মজা বাহ্ কি মজা
অকালবোধন হলে
স্বর্গ থেকে আসেন দেবী
মর্তধামে চলে।
আহ্ কি মজা বাহ্ কি মজা
সকল বিভেদ ভুলে
মায়ের পায়ে অঞ্জলি দেই
শিউলি পদ্ম ফুলে।
আহ্ কি মজা বাহ্ কি মজা
জয়ধ্বনী দিয়ে
ধন্য মোরা সন্তানেরা
মায়ের আশিষ পেয়ে।
আহ্ কি মজা বাহ্ কি মজা
দেবীপক্ষের শেষে
আসছে বছর আসবে বলে
বিসর্জন দেই হেসে।
আহ্ কি মজা বাহ্ কি মজা
শক্তিরূপের পূজা
আদ্যাশক্তি মহামায়া
তিনিই দশভূজা।

0 Comments