১৩ জানুয়ারি শুক্রবার বিকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ হলরুমে শেরপুর সাহিত্য চক্রের ৫৯৫ তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন। সমালোচনার দায়িত্বে ছিলেন- লতিফ আদনান ও নাহিদ আল মালেক।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. শহীদুল ইসলাম, নীল মাধব পাল, রনি বর্মন, জীবন সাহা বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, মামুনুর রশিদ চৌধুরী, আবু সাঈদ ফকির, সুশীল চন্দ্র পাল, আব্দুস সামাদ, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, জীবন সাহা, মুজাহিদুল ইসলাম, কৌশল ভট্টাচার্য বিজয়, তোফায়েল আহম্মেদ ও আরাফাত ইসলাম সুপ্ত প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও মুসান্না হাবিব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সংগঠনটির আহ্বায়ক সুলতান মাহমুদ রনি।

0 Comments