অনিক রায় এর কবিতা

Anik Roy's poem



সিগারেট বিষয়ক মন ইসিজি 


তোমাকে  বুঝতে গিয়ে কাউনের ভাত টিপে 
ছিলাম বলে,
এর বিপরীত নিরাসক্ত নিরামিষাশী শক্তি ডুবে গেল, 
জবার মালায়,
 আমার করতল তন্ত্র স্তম্ভ;

ভাবলাম বলিপীঠে আরো 
 তুমিসহ মনস্তাত্ত্বিক ছাগের লিঙ্গ-বিদ্যুৎ, 
বা পুচ্ছ চমকে গৌরীর শাখা ভাঙ্গে 
ভয় পায়!

শাক্ত হারিকাঠ তর্জনী ও অনামিকার 
সীমাবদ্ধতার ঢেন খুলল উপযুক্ত টান
 ঠোঁটের আক্রোশে 
ফুড়ুক শাক্তকাতর স্বপ্ন;

 বলি আর বলি বিভিন্ন ব্যান্ডের তুমি  বলি
আমি দেব রক্ত থেকে অকথ্য লালায়
তখন বুঝতে পারবে 
কামনার খিদেতে 

ভক্তির ভণিতায়  মাংস অবশ্যই দরকার
তুমি আর অনুলিপি 
আমার বলিবিঘ্ন ঘটেইনা
দেখলেই মনে হয় কতকিছু  বলি হলো;
রক্তের কঙ্কর মারা হাত না ও কথা বলিনি!

তুমি  উবে উঠো কেন শক্তির ভরে
টানে  টানে ভেঙ্গে পড়ো প্রজন্মের আবরণে
বিহীন ত্বকে বাঁশের হুল নয়
 
তুমি মুদ্রার উপর পিঠে  মাথা ও থুতনি দাও      
আমি আগুন  ডাকি,

যতবার  চুড়ি করে বলি দিই,
বটের আয়ু শিকড়ে বেতমের ফল 
আর বাঘডাশ এগিয়ে  আসে ভয় নেই!

Post a Comment

0 Comments