তোফায়েল তফাজ্জল এর কবিতা

Poems by Tofail Tafajjal (Tōphāẏēla taphājjala ēra kabitā)


সেই দিন

অনেক পাথর ফেটে ভাগ হয়ে যায়, 
ছোটে জল ধারা,
কোনোটা ওপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে,
যা দেখে ত্রি-নয়নে লাগে নাড়া। 
গিরির গভীর চোখ ফাটে হয়ে আবেগপ্রবণ, 
আঁকাবাঁকা এর যাত্রা পথ,
ভূষণ পরিয়ে একে ওপরে ওঠাও বা দেখাও স্বচ্ছরূপে,
‘প্রস্রবণ’ নাম দিয়ে যদি থাকো সৎ। 

এভাবে সবাই তাঁকে বড় জানে, করে ভয়,
নীরবে-সরবে পড়ে পায়ে,
কাঁটা মাপ মেনে চলা নক্ষত্রপুঞ্জও
পা দেয় না কখনো দু’নায়ে। 
বান্দাই বেহুদা আঁটে ফন্দি,
অতল সাগর সাঁতরিয়ে পাবে কি কূল?
সেই দিন বালু গনা করা হবে পার্থিব জীবন,
পাবে পুণ্যের ডালা বা ভুলের মাশুল।

Post a Comment

0 Comments