বগুড়া লেখক চক্রের ৮৭৯তম পাক্ষিক সাহিত্য আসর গত শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সাফওয়ান আমিন, হিরণ্য হারুন, ওসমান গণি, অনন্য রাসেল, শাহান আকতার, নুসরাত জাহান তানহা, সুমন মোহন্ত, মোঃ এনায়েত হোসেন কয়েন এবং মাহবুব এ ইলাহী মিঠু। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি ইসলাম রফিক ও অনন্য রাসেল। আসরে বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্ত কবি জাকির জাফরানের কাব্যগ্রন্থ ‘সমুদ্র পৃষ্ঠা’ থেকে কবিতা পাঠ করে শোনান মাহবুব এ ইলাহী এবং সাফওয়ান আমিন।

0 Comments