খুব গভীরে
একদিন আমরা খুব গভীরে যাব।
বনের গভীরে-
যেখানে সূর্যের আলো
সন্ধ্যা ছড়ায়।
যাবো সমুদ্রের গভীরে
ঢেউয়ের মূলে
আকাশের নীলের গভীরে
মুষলধারে বৃষ্টি নামায় যে মেঘ
তার সৃষ্টিমূলে।
একদিন যাবো ঠিক
পাহাড়ে চিহ্ন রেখে
মাটির গভীরে।
একদিন
দুজনে এক হলে
পৃথিবী ভিজিবে ঠিক
ঝর্নার জলে।
............................................................................
প্রত্যয় হামিদ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট
নাটোর- ৬৪৩১
ও
সম্পাদক, হাইফেন

0 Comments