মাহমুদা সরকার রত্না’র কবিতা




কবিতো তো বহুদূর


ভাবনা যদি ছন্দ হতো, 
কথা যদি প্রিয় হতো।
বকবকানি লিখা হতো 
সবার যদি ভালো লাগতো। 
কবিতা তবে হতে পারতো। 

কবিতার বাড়ি বহুদূর 
ছুটতে হবে, শিখতে হবে 
জেনে তবে, লিখতে হবে। 
একশো পড়ে একটা লিখো 
তবেইনা কবিতা হবে। 

পারিনা যে কোনো কিছু 
শিখে নিতে চাই।
পড়লে কি আর চলে বলো? 
গুরু যে আমার নাই। 
বাংলা পড়ে বকবকানি 
করিয়ে বেড়াই। 

তাই তো বলি কবিতা তো বহুদূর।।

Post a Comment

0 Comments