উঠোন ও আমার ভেতরকার সম্পর্ক
উঠোনের সাথে আমার গভীর সম্পর্ক
সকলেই জানে এটা
বারান্দায় রোদ বলে যে আলো আসে যায়
ছায়া বলে যে ক্ষীন আঁধার যায় আসে
সেও জানে আমাদের সম্পর্কের বিষয় আসয়
উঠোনে রোদ বা ছায়া- যাই আসুক
আমাকে কঠিন করে আগলে ধরে থাকে
আমি নাকি শিশুর মতো-নরম আলু থালু শরীর
আমার মুখাবয়বে রোদ সহ্য হয়না
ছায়া হলে কণ্ঠ মিলিয়ে গান ধরে উঠোনের বেড়াল
বৃষ্টি হলে জড়িয়ে ধরে জানলার কারটেন
এমন গভীর সম্পর্ক আমার বউটা জানলে
সেও রাগ করেনা

0 Comments