বগুড়া লেখক চক্রের নতুনকার্যালয়েরউদ্বোধন

 



বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ত্ব করেন সংগঠনের উপদেষ্টা, বগুড়া সরকারীর আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সাংবাদিক ফরহাদ শাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সাহিত্যিক এ্যাড. পলাশ খন্দকার,  কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, টিএমএসএস মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মার্কোনী। কবিতা পাঠ করেন সাফওয়ান আমিন, আবু রায়হান, অরণ্য রাসেল ও এনায়েত হোসেন।

 উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবিবুল্লাহা জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। 

এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

Post a Comment

0 Comments