গাজী আশা’র কবিতা



দিলাম বিসর্জন

 
অল্প দিনের পরিচয়ে তোমার
ভালোবাসার মায়ায় পড়েছিলাম,
দিন যতো গড়াতে ব্যাস্ত আমি তুমি
আমরা হওয়ার প্রচেষ্টায় ছিলাম
খামখেয়ালি ভাবনার উদয় যখন
দুজনের মাথায়,
ভুল করতে কে তখন আঁটকায়
স্বপ্ন গুলো বুঝি সত্যি হলো,
এই ভাবনায় বিভোর ছিলাম যখন
কাঁচের মতো ভাঙলো জীবন তখন
দখিন হাওয়ায় বন্ধ হলো দুয়ার,
সব ভেবে ঠিক হলো -
সময় এসেছে বিসর্জন দেবার



আমার বর্তমান

  
আড়াল হয়ে যাওয়া জমাট বাঁধানো
ভালোবাসাকে খুজেছো কখনো,
প্রথম দেখা হওয়া সেই জায়গাটা,
যেখানে রোগী দেখার ছলে বারবার আমাকেই দেখছিলে!!
ভালাবাসার অভাব হবেনা বলেছিলে
পেরেছো কি কথাটা রাখতে.....
হাজারো দেয়া কথার মাঝে সব কিছু আজ মিথ্যে,
শুধু আমি নামের বর্তমান টা আজ জীবন্ত
যার এপাড় ওপাড় সব পাড়েই একলা আমি,
তবুও হাঁসিটা রয়েছে অমলিন....
ঠিক যেমনটি তুমি চাইতে



অস্তিত্ব


ভেবেছিলাম অকূলপাথার পাড়ি দিয়ে
নিশ্চিন্তে পৌছে যাবো চিরচেনা গন্তব্যে,
যেখানে বারবার হারিয়ে গেলেও ---
খুজতে আসবেনা প্রিয় মানুষটি
মিথ্যে আশা নিয়ে পাড়ি দেয়া অজানা পথে,
বারবার হারিয়েছি প্রকৃতির অপার মুগ্ধতায়
অচেনা পথে গোধূলি বেলার শেষ রোদ্দুর টুকু
সাথী হয়েছিলো ঝড়ে পড়া বকুল ফুলের সরু রাস্তায়
যার মাঝে দিয়ে শ্যামলাবরণ মায়াবতী খুজে চলেছে তার চিরচেনা দখিন হাওয়া
যেখানে রয়েছে তার হাহাকার করা অস্তিত্ব, যেখানে রয়েছে......
একমুঠো সুখ

Post a Comment

0 Comments