মনে রেখেও প্রতিশোধ নেয়া যায়
দিক ভুলে যাই তোমার জন্য,পথ চেয়ে রই রোজ,
পাষাণ তুমি কঠিন তুমি নাও না একটু খোঁজ।
এক প্রহর যায় দ্বিপ্রহর যায়, সন্ধ্যা এসে নেমে,
ক্লান্ত আমি তোমায় ভেবে মুখ গিয়েছে ঘেমে।
একটু পরে-ই রাত্রি নামবে কালোয় ঢেকে দিক,
সোনায় মাখা মুখটা তোমার ভাবছি চিকচিক।
আমার খবর না-ই বা রাখলে তোমার মনে গেঁথে,
প্রেমের কোন মূল্য কেন আমি চাইবো নিজে এতে।
ভুলেই গেছো তুমি, আমায় ভুলেই থাকো মোরে
প্রতিশোধটা নিলাম তবে আমার মনের জোরে।

0 Comments