তোমার কাছে লেখা... ।। রা কি ব জু য়ে ল ।। বামিহাল (পঞ্চম সংখ্যার ওয়েব ভার্ষণ) “Bamihal" eigjt year, five issues- march 2019




একেক সময় ভাসমান মনে হয়! ভাসতে ভাসতে বেসে ফেলি কখন ভালো! তুমি কিংবা তোমাদের মেলা চলে আমায় সেখানে ডাকতে একবার পারো!....
 মেঘের মিছিল স্বভাব পাল্টায় আরো যদি না তাতে রোদের বৃষ্ট ঝড়ে। আর কতসব মৃত পোকাদের মতো যানবাহনের চিহ্ন এঁকে দেয় বুকে। বসন্ত সন্ধ্যায় তোলপাড় দুপুর এলে সহজে কি আর তার ধার কেউ ধারে,অযথা সময় নষ্ট করো না তুমি ঐ দেখো পাতার আয়োজ কত গাছে! অকালে মরে না কালের মানুষ কখনো,
বেহাল যখন হালচাল জীবনের, তখনই কেবল উল্টোপথে ছোটে, তোমার-আমার ছেলেবেলার সাইকেল...সহজ করে বলতে শেখেনি কেউ, প্রেম ছাড়া কোন শব্দ নেই পৃথিবীতে, আমিও পারিনি বাক্যের হালচালে বোঝাতে তাকে বসন্ত মৃত্যু কাকে বলে!! বোবাযত সুখ হয়ে ওঠে অসুখ, বেসুরে ঠাকুর গায় গান, ওদিকে নদী মরে হয় চিল,বনমাঝে মরে আহারে সকাল,ক্লান্ত বিকেল আর কথাগুলো তোমার আমার....





Post a Comment

0 Comments