স্বপ্ন ও জীবন...
স্বপ্ন
বাতাসে লেপটে আছে
ভোরের স্বপ্ন
দাউ দাউ মেঘ ক্রমশ
নেমে আসছে ভীড়ের মাস্তুলে
বৃক্ষচারী পাড়ায় পাড়ায়
সুর ছড়িয়ে যায় জ্যামিতিক কায়দায়
জীবন
বৈঠা বেলায় ঢেউতোলা প্রথায়
স্বরবর্ণ বুনে বুনে
পায়চারি করছে নি:সঙ্গ
বনজ্যোৎস্না
গেরিলা ভাবনায় দুপথে
ছড়িয়ে ছুটছে এক সান্ধ্য জীবন
2 Comments
সুন্দর
ReplyDeleteধন্যবাদ আপনাকে
ReplyDelete