চল্লিশ ডিগ্রি উত্তাপের যন্ত্রণা
কোদাল
পাতানো বন্দরের বুকে
কোপ মেরে ছিনিয়ে আনবো
কোপ মেরে ছিনিয়ে আনবো
আমার আষাঢ়ের শৈশব।
বিকালের রাখালি লাঠিয়াল
ঝিনুকের খোঁচায় কাঁচা আমের ঝিনুকি স্বাদ।
গরুর কাঁধে লাঙল রেখে
বায় বায় বিজয়ী গান।
বিকালের রাখালি লাঠিয়াল
ঝিনুকের খোঁচায় কাঁচা আমের ঝিনুকি স্বাদ।
গরুর কাঁধে লাঙল রেখে
বায় বায় বিজয়ী গান।
চিড়িয়াখানা
অর্ধ উন্মোচিত চাঁদ
তারায় কারুকার্যীত পেয়ালা
মহাশূন্যের যাদুঘর ।
ভূখ-ে তাকিয়ে নির্বাক
দর্শনার্থীদের অবস্থান
হৈ হুল্লো শ্রেষট চিড়িয়াখানা।
তারায় কারুকার্যীত পেয়ালা
মহাশূন্যের যাদুঘর ।
ভূখ-ে তাকিয়ে নির্বাক
দর্শনার্থীদের অবস্থান
হৈ হুল্লো শ্রেষট চিড়িয়াখানা।
ঘাম
কপালের ঘাম থুতনি বেয়ে
সমুদ্রের ঠিক মাঝখানে যাবে
একটু শান্তি কামনায়।
উত্তপ্ত শরীর থেকে
ঠা ঠা রোদ্দুর উপেক্ষা করে
চল্লিশ ডিগ্রি উত্তাপের যন্ত্রণায়।
সমুদ্রের ঠিক মাঝখানে যাবে
একটু শান্তি কামনায়।
উত্তপ্ত শরীর থেকে
ঠা ঠা রোদ্দুর উপেক্ষা করে
চল্লিশ ডিগ্রি উত্তাপের যন্ত্রণায়।
প্রেয়সী
নির্ঘুম রাত বিদেশি বিয়ার
আর সহস্র কান্না তোমার উপহার
চোখে জাগে সমুদ্র
তোমার জন মনে ভাসে
সুখের দিঙ্গুলি।
আর সহস্র কান্না তোমার উপহার
চোখে জাগে সমুদ্র
তোমার জন মনে ভাসে
সুখের দিঙ্গুলি।
রিক্সা মজিদ
বয়সের ভারে নুইয়ে পড়ছে বিশ্রামের দুয়ার
পেতের দায়ে ছুটছে হাইওয়ে
কাঁধে তোয়ালে ময়লামাখা
জরাজীর্ণ শরীর বেরোয় খুব শকালে
এলোমেলো চুল মুখভরতি দাঁড়ি
চোখের করুণ চাহনি-
-শাহেব কই যাইবেন?
-হালা তরে কইতে অইব নি?
বৃদ্ধ ইজ্জত, মজিদ কি?
গ্যারেজে রাত, গালি থাপ্পড়
কান্নার চোখ কেউ দেখে না।
পেতের দায়ে ছুটছে হাইওয়ে
কাঁধে তোয়ালে ময়লামাখা
জরাজীর্ণ শরীর বেরোয় খুব শকালে
এলোমেলো চুল মুখভরতি দাঁড়ি
চোখের করুণ চাহনি-
-শাহেব কই যাইবেন?
-হালা তরে কইতে অইব নি?
বৃদ্ধ ইজ্জত, মজিদ কি?
গ্যারেজে রাত, গালি থাপ্পড়
কান্নার চোখ কেউ দেখে না।


2 Comments
সুন্দর সব কবিতা
ReplyDeleteধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন সব সময়।
ReplyDelete