নিভে গেলে দমের বাতি

রাজিব এক্কা রাজ এর গুচ্ছ কবিতা 

আপন

আপন আপন ভাবিস যারে
 আপন সে তো নয়,
 যে তোর কাছে থাকে-
আপন সে-তো হয়।
দশ মাস,দশ দিন
যে রাখল তোরে ক্রোড়ে;
দুঃখ কষ্ট সহ্য করে,
দেখালো আলো পৃথিবী ভরে
সেই তো তোর আপন-
তোর রক্তের বাঁধন
ছাড়িস না, সে মমতাময়ী রে।।

জীবনের সব খেলা 


জীবনের বাঁকে দ্বীপ্ত শ্লোগানে;
রিক্ত মনে খুঁজবে যেদিন-
বুঝবে তুমি সে দিন
মন পুড়ানোর জ্বালা!
বুঝবে নিরবে একেলা।।
পুষ্পরা রবে রঙ বিহিন
পাখিরা রবে ঠিকানাহিন-
বুঝবে তুমি সে দিন,
মনের ঘর ভাঙার জ্বালা।।
লোকেরা যাবে পাশ- কাটিয়ে
সকলে তোমায় এড়িয়ে,
কইবে না কেউ কথা
মনে পড়বে সে দিন,
জীবনের সব খেলা

মুখটি

মুখটি তোমার মিষ্টি যেন
 দেখতে লাগে ভালো!
 আসবে তুমি যার ঘরে
জ্বালাবে তারে আলো
কথায় তোমার আছে যাদু;
ঠোঁটে মধুর- ছোঁয়া! বলবে যারে,ভালোবাসি-
তার, স্বর্গ হবে পাওয়া


পথ

যাও মাড়িয়ে পথটাকে;
প্রতিনিয়ত হেঁটে হেঁটে-
ভাবছো কি, বসে কোন প্রহরে?
একটু মন এঁটে
নিরব নিথর এই পথ-
বলে না কিছুই মুখে
জিঙ্গেস করো পাবে উত্তর
কি কষ্ট তার বুকে
নাই কান্না,নাই জল
নাই কথা বলার কোন সাহস
আছে কেবল, জমানো দুঃখ বুকে


দমের বাতি

নিভে গেলে দমের বাতি
নেই মূল্য এ দেহের,
যাবে সবাই ভুলে-
যে ছিলো তোর কাছের
দামী সোনা,দামী গ্রহনা
দেহে আর কেহ পড়াবেনা
সাদা কাপড় সাদা শাড়ী
সঙ্গে দেবে রে,মনা
যাবে না রে,আত্নীয় স্বজন-
ন্ধু ভাই কোনো
যেতে হবে একা-একা
মন সে কথাটি মেনো

Post a Comment

0 Comments