সাহানা মহাম্মদ হাসান এর 'গন্তব্য' ও অন্যান্য ৫টি কবিতা

সাহানা মহাম্মদ হাসান এর 'গন্তব্য' ও অন্যান্য ৫টি কবিতা

 

প্লেটো আর আমি


প্লেটো আর আমি

আমি আর প্লেটো

পরষ্পর সুহৃদ।

আমাদের চেনাজানা প্রায় বছর পনের

“রিপাবলিক” গ্রন্থের সূত্র ধরে।


প্লেটোকে আমি মহান দার্শনিক মানলেও

তিনি আমাকে কবি বলতে নারাজ।


তাঁর ভাষ্যঃ কবি কল্পনাশ্রয়ী

             নির্বোধ

             আবেগ দ্বারা চালিত।



সুস্বাদু আহার


এরুপ বহুবার ঘটেছে

কদাচিৎ এখনো ঘটে

কে যেন কথা কয় আমার সাথে-

উন্মাদ করে ক্ষণিককাল-সমাচ্ছন্ন করে চারপাশ-ফের হারিয়ে যায় বকের মতো-জমাট কুহেলিকায়। পুনরায় আসে ফিরে অসময়ে-ক্ষুধার উদ্রেক হলেই কেবল; যেন আমি এক সুস্বাদু আহার।



আনন্দ অভিলাষ


আসো তবে

আসো তবে হয়ে যাক-

টেবিলে রাখা হুইস্কি পেগ সম গ্লাস

ঢালো তবে দেখি কাজু বাদাম নির্যাস-


আসো তবে

আসো তবে হয়ে যাক-

হয়ে যাক ভূমির উপরে 

আনন্দ অভিলাষ।




গন্তব্য 


গর্জায়, উপরে আসমান গর্জায়

ছাতা মাথা বাঁচালেও

পা ভরপুর বর্ষায়-


কহো কহো, এখন কী উপায়?


বিজলী চমকায় জল গড়ায়

একবার পা ধুয়ে গেলে

পুনরায় তা কাদায়।




একদিন


একদিন সফরে

দিন গড়িয়ে চলে গেছে বহুপথ-

প্রত্যুষ তিনি কখন পেরিয়ে 

মাঝগগণে সূর্য্য প্রতাপ-


গোলাপ শুকাক।

Post a Comment

0 Comments