স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা- পাচ্ছেন ৫ তরুণ কবি



আগামীকাল ২৪ এপ্রিল ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত যাচ্ছে বগুড়া লেখক চক্রের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী 'স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব ২০২৬'

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন, বগুড়া- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জনাব মো. রেজাউল করিম বাদশা। 

সন্ধ্যায় সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। 

উল্লেখ্য এ বছর প্রথমবারের মতো 'স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা- ২০২৬' প্রদান করা হবে।

এবার সাহিত্য সম্মাননার জন্য মনোনীত হয়েছেন, কাজী শোয়েব শাবাব, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মারুফ আহমেদ নয়ন ও শৈবাল নূর।

স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব অনুষ্ঠানটি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

                                          

Post a Comment

0 Comments