আমার ফুপা এস এম আরমান আলী অনেক ছড়া কেটে শোনাতেন। সেসব শুনে শুনে বড় হয়েছি। তাঁর বাড়ি কুড়িগ্রামের আন্ধারীঝাড়ে। তাঁর প্রতি কৃতজ্ঞতা। আমার জানামতে, এসব আজও অল্পবিস্তর লোকমুখে ঘোরে, যার লিখিত কোনো রূপ নেই। স্মৃতি থেকে তুলে এনে তার কিছু আপনাদের সামনে পেশ করছি।
- কাজী শোয়েব শাবাব
১.
শিং শিং শিং মাগুরা
তুই কলা গাছের ঢাগুরা
এক হাতে বড়শি বাই
আরেক হাতে পান খাই
শিংয়ের বিষ পাত্তালে
যা!
২.
আঁতে রশা
দাঁতে রশা
ইনি রশা
চিনি রশা
রশা রশা
ওরাই পঞ্চ ভাই
পাছে আইসা যদি আগে যাস
দোহাই পদ্মার মাথা খাস।
৩.
ইলকা ধানের বিলকা নাড়া
বগে হাগে তোর
ছ্যারাব্যারা
কালকূটা তোর মাথার বিষ
ভালো হলে তুই কামলা
দিস।
৪.
ফেচকা করে
ক্যাচোরম্যাচোর
বগে হাগে তোর গু
শামপক্ষীয়ে হাইগা দিল
খা রে বামন গু।
বামনের গু জলে ভাসে
শামপক্ষী খায় রসে রসে।
৫.
বিষ বিষ বিষ হাড়ের বিষ
বিষ বিষ বিষ নাড়ের বিষ
বিষ বিষ বিষ ঘাড়ের বিষ
বিষ বিষ বিষ মাথার বিষ
ঘাড়ের বিষ ঘাড়ে যা
নাড়ের বিষ নাড়ে যা
হাড়ের বিষ হাড়ে যা
মাথার বিষ উড়ে যা
বিষ যদি তুই না যাস
কামাখ্যা চণ্ডীর মাথা
খাস!
৬.
ক্ষুর ঘষ্টন ক্ষুর
ঘষ্টন
চিরিৎ চিরিৎ পানি
সাধু তোমার মনের কথা
আমিও কিছু জানি।
৭.
পলো দিয়া ঢলো রে
ঢলো দিয়া পলো রে
হুট্টুমাটুম চেরাগ আলীর
বাপ কই?
মিয়ার আলীর চাচাজি
মাছ মারবার যাবার নাগছন
পশ্চিমা চরায় রে
পশ্চিমা চরায়।
৮.
কাউয়া কা
বাঁশের মাথা খা
এই অ্যান্নোচালি কান্দে
ক্যা
ছোট বউ ঘ্যাগা।
৯.
হাঁস হাঁস হাঁস কুটি
যাস?
দেউলা বাড়ির মাজোতে
একটা হাস দিয়ে যা
পাঁচেক টাকা নিয়ে যা।
১০.
আঠাইলা মাটি চন্দন গোটা
গাই বিয়াইলে বাছুর মোটা
হি...র...রে...
১১.
গুন গুন গুন গুন
নাগর আলীর বাপ পই
কাঁচা কলা ভৎ
আইছন নাইছন করে বুড়ি
চড় খাইয়া লো।


0 Comments