পরানের গহীনে
পরানের গহীনে উঁকি মাইরা দেখোকত,
স্মৃতি দাঁড়াইয়া
আছে, আছে কত বসন্ত।
তোমারে সাধিতে এই মনডা কত কিছু কইরা,
কত ভালোবাসে, তায়ে নাই কোনো অন্ত।
একবার ডুইকাই দেখো এই মনের গহীনে,
লুক্কাইত মোলায়েম পাড়াতে,
রক্তের ফুটার মতো ভালোবাসাডারে
তফাৎ করবার পারবা না, পারবা না সরাতে।
কত কইরা চাইছি তোমারে, বুঝো না?
তোমার মোহ আমারে দগ্ধ কইরা গেছে,
তোমার ঐ দুইডা চেখের মনি যেইডা কালা,
চোখ বুজাইলেই ভাইসা উঠে।
পরানের ভিতরে তোমার বাইন্ধা রাইখুম,
একবার যদি পাইয়া যায়, ছারুম না আর।
তোমার আমার দেখা না হোক,
তবুও চাইবো আমি তোমার প্রেম সখা।

0 Comments