সুনীল শৈশব এর কবিতা ‘ টান’

 

Sunil Shobha's poem 'Tan'


টান


আমারে তুমি অযতা দূরে ঠেলি দিওনা
এতে তোমারও বাড়বো বহু যন্ত্রণা,
তুমিনু তখন প্রেমানলে পুড়বায়
ভাব'র টানে চৌদিক নিজেরে খুঁজবায়!

তুমি জানো রাধারমনের গানের চরণ
মনু নদ যারে আজো করে স্মরণ,
জলের তোড়ো ভাসি যায় দুঃখ সব
করিমের গানো তেমনউ কলরব;
তুমি সেই সাদাসিদা প্রেমে আমারে ডুবাও
আমার প্রেমে নয়া করি নিজেরে জাগাও!

সৈয়দ শাহনূরের
  উরসের গানো
যে ভাবের জোয়ার উঠে আসমানো,
ভবা পাগলার কথায় সেই রেশ ফুঁটে
তোমারে তরে তনুমন এমনি করে কুটে!

Post a Comment

0 Comments