শফিক হাসান এর কবিতা ‘আঙ্গো বাড়ি নোয়াখালী’

 

Shafiq Hasan's poem 'Go home, Noakhali'

আঙ্গো বাড়ি নোয়াখালী


বুইজ্জেননি গো ভাইছা, আঙ্গো বাড়ি নোয়াখালী
নাম হুনি ম্যালা মাইনষে ন-বুঝি করে তালিবালি
আমরা কেইক্যান চলি ভালাভুরা হমান হাইছেননি
চিনতে চাইলে আইয়েন ইমুই ইক্কিনি চান রেনি!
আঙ্গো বাড়ি রয়েল ডিস্টিকে যান না একবার ঘুরি
সেনবাগ-জমিদারআট হিছে রাই আইয়েন চৌমুহনী
তার হরেদি আইবেন চৌমুনী কলেজ ছাড়ি চইরাস্তা
বামে ঘুইরলে বজরার বড্ডা দিঘি ও হুরান মছজিদ।
ইয়ার হরে চলেন ভাইছা চাটখিলের মুই যাই ইক্কিনি
অইছে খাড়ান, মহাত্মা গান্ধীর আশ্রম-খান দেকছেননি
হিন্দু-মোছলমান দাঙ্গা থামাইতে আইছিলেন গান্ধীজি
হেতেনের স্মরণে আশ্রম বানানি অইছিল ম্যালা আগে।
চাটখিল থুই রামগঞ্জের মুই যাইয়েন না, চোক ঘুরান
নাইল-সুয়ারির বাগান সামনে, স্মরণ করেন হড়ার বই
ইস্কুলে পড়ছেন
‘নোয়াখালীর নারিকেল-সুপারি প্রসিদ্ধ’।
লক্ষ্মীহুরের দিগে ন যাই হিরি আইয়েন আবার চইরাস্তায়
কেন্দুরবাগ, বাংলাবাজার ছাড়নের হর আইয়েন চন্দ্রগঞ্জে
বাজারের আতের বামে আছিল বড্ডা এক্কান ছিনামা হল
চোমুনিত আছিল দুইয়ান, আরেক্কান হল মাইজদী কোটে
‘রৌশনবাণী’র রোশনাই শেষে সংস্কৃতিচর্চাত ঠাডা হড়ল!
দুক্কের নিশ্বাস হালাই লাভ নাই, আইয়েন অন সোনাপুরে
হোনাহুরে একসময় কত্ত সোনা আছিল, অনও কম নাই
হাতিয়া ধরি এইবার চলি আইয়েন নতুন জাগা নিঝুম দ্বীপে
বাঘ-সিংগো না থাইলেও সামনে হরিণ হাইবেনই একবার!
দরিয়ার হাড়ে বই ছোঁত করি এক্কান কতা কই আমনেরে
‘হাজার বছরের ঐতিহ্যবাহী ভুলুয়া জনপদ’
তলা খুঁজি
হাইতেন ন, আবার যুক্তি-টুক্তিও খুঁজি হাইতেন ন মোডে
হুনইন্যা মাইনষের মুকেত্তুন আমনে নিন্দা-বদনাম হাইছেন
হেতেরাও অইন্যের মুখে ঝাল খাইতে খাইতে দোষ খোঁজে
সইত্য-মিত্তা যাচাই করি চাঁইব হেই বুদ্ধিকান কজনের আছে!
নোয়াখালী জুড়ায় আঙ্গো হরান, সারা দুইন্যাত আমরা আছি
শিল্পপতি সমাজপতি সংস্কৃতির মইধ্যেও ম্যালা আছে অবদান।

Post a Comment

0 Comments