নাহিদ সরদার এর কবিতা ‘দেহা হইলে কইয়ে দিস’

 

Nahid Sardar's poem 'If you have a body, tell me'



দেহা হইলে কইয়ে দিস

 

গেলে ক্ষণিক আমায় ছুঁইয়ে

গোলাপ লাগাই মনের ভুঁইয়ে।

 

কিরাম আছে প্রশ্ন করিস

সত্যি আমি ভালো নেই

দেহা হইলে কইয়ে দিস।

 

চোখ রাখলি আমার চোহে

আকাশ হতাম বুকে,

সে এহন কিরাম বড়?

প্রশ্ন করিস,

আমি কলাম সেইরম আছি

দেহা হইলে কইয়ে দিস।

 

তার ব্যথাতে ছিলাম রোজা

চোখ সরালি এট্টু খোঁজা

সে কি এহন আমারে খোঁজে?

প্রশ্ন করিস।

 

চোখ পাতিছি পথের আগায়

আসবে ফিরে সেই সে আশায়।

দেহা হইলে কইয়ে দিস।

Post a Comment

0 Comments