কারে দেহে জানিনা
দুই সখি ঘুরিফিরি
বাড়ির বাড়ার জঙ্গলো,
ইস্কুল ছুডি আছে আরো
রবি,সোম,মঙ্গলো।
পক্ষি দেহি ফুল তুলি
সময় কাডে বেড়চেড়ে,
আমরা ইট্টু সাজলেই
হেই ছেড়াডা চায় কেরে?
সখি কয় তার দিগে চায়
ছেড়া দেহে আমারে,
আমরা তো লাজ শরমে
ঘামছি কী ঘামা রে।
পরে বুজজি আসোলডা
ছেড়ার অইলো টেগড়া চউক,
অহন এলা কইয়া দেই
ভালামন্দ যেডাই অউক।
চউক অইলো যেমন তেমন
এরার মনের ঠিক নাই,
নিজেই তো জানে না
এইডা চাই না হেইডা চাই।
সামনে পিছে দুই ক্যামেরা
এরা অইছে স্মাট ফুন,
ঠিক মতন জানে না
রূপ চায় না চায় গুণ।
এই------
এগড়া বনের টেগড়া ছেড়া
আমরার দিগে চাইছ না,
যেটুক অইছে খুব অইছে
আউগ্গাইয়া আর আইছ না।
মনের জমিদার
তোমার মনজমিনের জিরাতি আমি
মনের এক কুনাত পইড়া থাহি
মাইপ্যা দেহি পিরীতের সীমানা
অনাবাদি পইড়া আছিন মনের জমিন
কত মৌসুম কর্ষণের আশায়
তারে ভালাবাসার সেচ দিয়া
ফলাইছি ফসল যত্ন কইরা প্রেমের চাষে
ফসল তুইললা দিলাম তুমার ডুলিত
ভাগ না দিয়া খালি আতে বিদায় করলা?
বিরহ লইয়া ফিরত যাই নিজের বাড়ির দিগে।
ডাক
তুমার কাছে জমা রইল
আমার শৈশব -- পরান পক্কির ডেনা
জননীর কুলের ঘেরাণ,
গারো পাহাড়ের ডাক ফিরাইনা আমি
কংস আমার কেওড়া জল,
তোমরার টানে বারবার আইবাম
আনন্দে সুহে থাইককো আমার জন্মমাডি
ভোলাইও দুক্কু তুমার স্তনের ওমে
তুমার নাম আমার চেতনানাশক
জগতের সব মোহ কাইড়া নিয়া
আমারে করে তুমার মধ্যে ধ্যানস্থ।

0 Comments